July 28, 2026, 6:36 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

ফুলবাড়ীগেট ব্যবসায়ী আবুল খায়ের এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মো:মামুন মোল্লা, হেড অফ মার্কেটিং

 

মোঃ মামুন মোল্লা হেড অব মার্কেটিং:
খুলনা নগরীর ফুলবাড়ী গেট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়েরের উপর হামলার প্রতিবাদে ২৯ শে এপ্রিল বুধবার সকাল ১১ টায় ফুলবাড়ী গেট বাজারে ফুলবাড়ি গেট বাজার বনিক সমিতি ও এলাকাবাসী উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী গেট বাজার বনিক সমিতির সহ-সভাপতি মাসুদ মোড়লের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ডাঃ গোলাম কিবরিয়া।এ সময় বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল আমিন, সহ সাধারণ সম্পাদক আজাদ হাওলাদার, আজিবর রহমান, প্রচার সম্পাদক আব্বাস তালুকদার, ক্রিয়া সম্পাদক নুর আলম, সদস্য আবু বক্কর সিদ্দিকী স্বাধীন। এছাড়া বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন গত সোমবার রাত ১১ টায় দোকান বন্ধ করে ব্যবসায়ী আবুল খায়ের দোকান বন্ধ করে নিজ বাসায় উদ্দেশ্যে রওনা হয়েছিল কুয়েট মেইন গেটের কাছাকাছি পৌঁছালে ২ টি মোটরসাইকেলে ৪ জন এসে ককটেল মেরে তার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যবসায়ীর উপর এরকম আক্রমণে তারা তীব্র নিন্দা জানান। প্রশাসনের কাছে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক কঠোর শাস্তি দাবি জানান। খান জাহান আলী থানা ও ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ির সদস্যদের প্রতি টহল ডিউটি জোরদার করতে আহ্বান জানান।