July 29, 2026, 7:08 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

দিঘলিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

দিঘলিয়া প্রতিনিধি,খুলনা :

 

দিঘলিয়া খুলনা প্রতিনিধি।।
দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। এ দিবস পালন উপলক্ষে বর্ণ্যঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১ মে-২০২৬) সকাল সাড়ে ৮ টায় দিঘলিয়া উপজেলা চৌরাস্তার মোড় থেকে র‍্যালী শুরু হয় এবং উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চৌরাস্তার মোড় নিজস্ব কার্যালয়ে সামনে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া উপজেলা সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুরের সভাপতিত্বে ও মোঃ তাসলিম হাসান টুটুলের পরিচালনায় অনুষ্ঠিত এ পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর মোড়ল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমেরিকার ছিকাগো শহরের হে মার্কেটে এইদিনে শ্রমিকদের ওপর নির্যাতন করেছিল কর্মরত শ্রমিকদের ওপর। তারা শ্রমিকদের কর্ম সময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। শ্রমিকেরা সেদিন আন্দোলন করেছিল। প্রতিবাদ করেছিল। আমেরিকা পুলিশ আন্দোলন দমন করতে শ্রমিকদের ওপর দমন পীড়ন চালিয়ে ও রক্ত ঝরিয়েও আন্দোলন প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল।

তারা শ্রমিকদের শিখিয়ে দিয়ে গেছে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই কেবল শ্রমিকদের সঠিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব। তিনি সর্বত্র ইসলামি শ্রম আইন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা অফিস ও প্রকাশনা সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মুশফিকুর রহমান।

আরও বক্তব্য রাখেন বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শওকাত আকবর মোড়ল, সেনহাটি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আলমগীর হুসাইন, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ বদিউজ্জামান আজাদ, হাফেজ সাদিকুর রহমান, অধ্যাপক ইলিয়াস হুসাইন, মোঃ মুরাদুর রহমান, মোল্লা কামরুল ইসলাম প্রমুখ।