July 29, 2026, 6:07 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

পিরোজপুরে কাঁচামালবোঝাই ট্রাকের চাপে বেইলি সেতু ধস, খুলনাসহ একাধিক রুটে যোগাযোগ বিচ্ছিন্ন

রেহেনা খাতুন মিম

রেহেনা খাতুন মিম,স্টাফ রিপোর্টার:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দেবীপুর এলাকায় কাঁচামালবোঝাই একটি ট্রাকের চাপে আঞ্চলিক সড়কের একটি বেইলি সেতু ধসে খালে পড়ে গেছে। এতে বরগুনার পাথরঘাটা উপজেলার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনাসহ বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার (১০ জুন) ভোরে উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঠবাড়িয়ার উদ্দেশে আসা একটি কাঁচামালবোঝাই ট্রাক দেবীপুর এলাকার বেইলি সেতু পার হওয়ার সময় সেতুর মাঝামাঝি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি খালে পড়ে যায়। স্থানীয়দের দাবি, ট্রাকটিতে অতিরিক্ত পণ্য বোঝাই থাকায় সেতুর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছিল।

পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল জানান, খালে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারে কাজ চলছে। জনদুর্ভোগ কমিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি কার্যক্রমও চলমান রয়েছে।