July 29, 2026, 1:16 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

নজরুলের চেতনা ধারণ করে মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বান: খুসাসের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার:
খুলনা সাহিত্য সংস্কৃতি সংস্থা (খুসাস)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষ উদযাপন উপলক্ষে আজ সন্ধ্যায় খুলনার ঐতিহ্যবাহী উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুসাসের উপদেষ্টা, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। তিনি বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ন্যায়বিচারের এক অনন্য প্রতীক। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাহিত্য-সংস্কৃতির বিকাশের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “যে সমাজে সাহিত্য ও সংস্কৃতির চর্চা সমৃদ্ধ হয়, সেই সমাজ থেকেই অন্যায়, কুসংস্কার ও অপসংস্কৃতি দূর হয়। তাই আগামী প্রজন্মকে একটি মানবিক, আলোকিত ও দেশপ্রেমিক জাতি হিসেবে গড়ে তুলতে সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ সম্মানিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা ও প্রতিবাদের চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে নজরুল সংগীত, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে খুসাসের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।