August 1, 2026, 6:15 am
শিরোনাম:
দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন শিক্ষকতার নক্ষত্রপতন ও এক অমলিন স্মৃতি: বিদায়বেলায় সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোড়ল দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ডুমুরিয়ার চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, বাজারজুড়ে আতঙ্ক খুলনায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত মশিয়ালীতে জমিজমা সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই

দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন

দিঘলিয়া প্রতিনিধি

 

এস এম শামীম,দিঘলিয়া খুলনা।।
খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়ন এর ডোমড়া এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) আনুমানিক রাত ৯টা ৪৫ মিনিটে উপজেলার ১ নম্বর গাজিরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামের জীবন রায়ের বাড়ির সামনে পাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলার কালিয়া উপজেলার উথালি গ্রামের বাসিন্দা সিহাব শেখ বয়স ২৪ বছর মোটরসাইকেল চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার সময়
বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন বয়স ২২ বছর, নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দার চর গ্রামের সিরাজুল শেখের মেয়ে রুবিয়া খাতুন বয়স ১৬) বছর, এবং সিহাব শেখের দুই বছর বয়সী কন্যা মায়মুনা।

মোটরসাইকেলের চালক সিহাব শেখ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। এতে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে।

পুলিশ ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নিয়েছে। ঘটনাস্থলে দিঘলিয়া থানার তদন্ত কর্মকর্তা এবং গাজিরহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনা করছেন।দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।