June 3, 2026, 11:15 am
শিরোনাম:
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ সদরপুরের আলোচিত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার নজরুল ইসলাম: দ্রুত রহস্য উদ্ঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এ সমঝোতার মাধ্যমে দায়িত্ব হস্তান্তর, ৫ লক্ষ টাকার আর্থিক নিষ্পত্তি ও ভবিষ্যৎ দায়মুক্তি চুক্তি সম্পাদন বাইকুনুর আঙুর চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। শার্শার ৩ নম্বর ওয়ার্ড ১ ডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রাত্যাসি মোঃনাসির উদ্দিনের গণসংযোগ। ডিহি ইউনিয়নের উন্নয়নের অঙ্গীকার নিয়ে মাঠে নাসির উদ্দিন: ব্যাপক গণসংযোগে জনসাধারণের ব্যাপক সাড়া জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী আলহাজ্ব সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিমকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় শুভরাড়া ইউনিয়নবাসী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন দৈনিক খুলনার সমাচারের নির্বাহী সম্পাদক তানভীর তপন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে দৈনিক খুলনার সমাচার সম্পাদক ও প্রকাশক মোঃ জাহাঙ্গীর হোসেন’র আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিঘলিয়ায় রূপচান স-মিলের তার চুরি

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল।

হেড অফ মার্কেটিং,মোঃ মামুন মোল্লা।

ঢাকা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল। গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন ও শিল্প খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বহুমুখী ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
গণমাধ্যম অঙ্গনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি জনপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক দেশ রূপান্তর এবং দেশ রেডিও–এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার এই দীর্ঘ অভিজ্ঞতা এশিয়ান টেলিভিশনের সম্প্রচার মান, কনটেন্ট উন্নয়ন এবং আধুনিক ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এছাড়াও মো. লিয়াকত আলী খাঁন মুকুল অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর একজন নির্বাচিত পরিচালক। টেলিভিশন শিল্পের নীতিনির্ধারণী পর্যায়ে তার সক্রিয় অংশগ্রহণ তাকে একজন দূরদর্শী গণমাধ্যম সংগঠক হিসেবে পরিচিত করেছে।
নবনির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে এশিয়ান টেলিভিশন আরও আধুনিক, বস্তুনিষ্ঠ ও দর্শকনন্দিত অনুষ্ঠান উপহার দিতে সক্ষম হবে বলে পরিচালনা পর্ষদ আশাবাদ ব্যক্ত করেছে।
উল্লেখ্য, এশিয়ান টেলিভিশন দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মানসম্মত বিনোদন ও তথ্যভিত্তিক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি সুদৃঢ় অবস্থান তৈরি করেছে।