নিজস্ব প্রতিবেদকঃ
খুলনা রিপোর্টাস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক বাংলাদেশ সমাচার-এর ক্রাইম রিপোর্টার এবং দৈনিক খুলনার সমাচার-এর নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর তপনের শ্বশুর আঃ রব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি খুলনার খালিশপুর হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
মরহুম আঃ রবের মৃত্যু সংবাদ শুনে তার বাসভবনে ছুটে যান খুলনা রিপোর্টাস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন খুলনা রিপোর্টাস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনার সমাচার-এর সম্পাদক ও প্রকাশক মোঃ জাহাঙ্গীর হোসেন, খুলনা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এনামুল হক এনাম, খুলনা রিপোর্টাস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক অগ্নি শিখা পত্রিকার খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক শেখ রাজু আহমেদসহ আরও অনেক সাংবাদিকবৃন্দ।
খুলনা রিপোর্টাস ক্লাবের সভাপতি বি এম রাকিব হাসান এক শোকবার্তায় বলেন,
“আঃ রব সাহেব ছিলেন অত্যন্ত সজ্জন, মানবিক ও পরোপকারী একজন মানুষ। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য ব্যক্তিকে হারালাম। এই শোক কখনো পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।”
ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান তার বক্তব্যে বলেন,
“সাংবাদিক তানভীর তপনের পরিবারের এই শোক আমাদেরও শোক। আমরা গভীরভাবে মর্মাহত। মরহুমের কর্ম ও স্মৃতি মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। খুলনা রিপোর্টাস ক্লাব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।”
পরিশেষে মরহুম আঃ রবের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।