July 29, 2026, 6:14 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

রেলিগেটে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন: নির্যাতিত মোটর শ্রমিকদের ঐক্যের শক্তিশালী বার্তা

দৌলতপুর থানা প্রতিনিধি, মো:শরিফুল হোসেন :

দৌলতপুর থানা প্রতিনিধি, মো:শরিফুল হোসেন :
মহান ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খুলনার রেলিগেট এলাকায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ, খুলনা জেলা কমিটির উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে শ্রমিকদের অংশগ্রহণে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে জোরালো দাবি জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা কমিটির সভাপতি মোঃ চান মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সুমন কাজী। এ সময় তারা উপস্থিত সকল শ্রমিকের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।
সভায় বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি হলেও এখনও তারা নানা ধরনের নির্যাতন, বঞ্চনা ও অবহেলার শিকার। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং সম্মানজনক জীবন নিশ্চিত করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তারা আরও বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষায় আমাদের এই ঐক্যই সবচেয়ে বড় শক্তি—এই শক্তিকে কাজে লাগিয়েই সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
বক্তারা শ্রমিকদের প্রতি আহ্বান জানান, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই আয়োজন শ্রমিকদের মাঝে নতুন করে ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে এবং তাদের অধিকার আদায়ের সংগ্রামকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।