September 11, 2026, 2:14 pm
শিরোনাম:
দিঘলিয়ার গাজীরহাটে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বেশি বাসযোগ্য করে তোলা হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খাদ্য সহায়তা অনুষ্ঠানের শুভ উদ্বোধন পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ বাকেশিতে ১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন ‘‘সৌরবিদ্যুৎ ব্যবহারে বিদ্যুতের ওপর চাপ কমবে’ — মন্ত্রী ফকির মাহবুব আনাম # নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে উৎপাদিত বিদ্যুৎ দিঘলিয়ায় সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেক আইডি, সম্মানহানির অভিযোগ, ভিত্তিহীন অভিযোগে নাম জড়ানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত ডেঙ্গু প্রতিরোধে বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর মশারী বিতরণ ‘সচেতনতা ও সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব’ মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা-অপপ্রচারেও থামেনি কার্যক্রম

রহস্যে ঘেরা ৪২৫ বছরের পুরনো গায়েবি মসজিদ

Reporter Name

মোঃ মাহফুজুর রহমান ফরহাদ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

 

কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাজার থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে, শান্ত ও মনোরম বড়হাটি গ্রামে দাঁড়িয়ে আছে এক রহস্যময় প্রাচীন স্থাপনা তিন গম্বুজওয়ালা গায়েবি মসজিদ। স্থানীয়ভাবে কেউ একে বলেন ঐতিহাসিক শাহী মসজিদ, কেউবা বড় মসজিদ নামে চেনেন। তবে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে ‘গায়েবি মসজিদ’ নামেই।

 

মসজিদের খতিব কারী মাওলানা আজিজুল হক মীর সাহেব জানান,

 

গায়েব বলতে কিছু নেই, একমাত্র আল্লাহই আলিমুল গায়েব। তবে এই মসজিদটি কে বা কারা নির্মাণ করেছেন, সে সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য বা শিলালিপি পাওয়া যায়নি। সেই রহস্য থেকেই লোকমুখে একে ‘গায়েবি মসজিদ’ বলা হয়।”

 

আশ্চর্য বৈশিষ্ট্য

 

এই মসজিদের অন্যতম বিস্ময় হলো এর তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা। গরমের দিনে ভেতরে প্রবেশ করলেই পাওয়া যায় শীতল পরশ, আর শীতকালে ভেতরটা হয়ে ওঠে আশ্চর্যরকম উষ্ণ। শত বছরের পুরনো স্থাপত্যে এমন প্রাকৃতিক বৈশিষ্ট্য এখনো বিজ্ঞানীদের কৌতূহলের বিষয়।

 

মসজিদের ইতিহাস ও ঐতিহ্য

 

যদিও স্থানীয়দের সাথে কথা বলে মসজিদ নির্মাতার নাম ও সঠিক নির্মাণকাল জানা যায়নি তবে ইতিহাসবিদদের ধারণা প্রায় ৪২৫ বছর আগে ঈশা খাঁর সভাসদ দেলোয়ার এই মসজিদটি নির্মাণ করেন। সময়ের প্রভাবে আংশিক ক্ষয় হলেও, এর স্থাপত্যশৈলীতে এখনো মুগ্ধ হন দর্শনার্থীরা।

 

মসজিদে ভক্ত-পর্যটকদের ভিড়

 

প্রতিদিনই স্থানীয় মুসল্লি ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের ভিড়ে মুখর থাকে মসজিদ প্রাঙ্গণ। কেউ আসেন নামাজ আদায় করতে, কেউ আসেন ঐতিহাসিক স্থাপনা দেখতে, আবার অনেকে আল্লাহর সন্তুষ্টি কামনায় তাবারক ও শিন্নি বিতরণ করেন।

 

ইটনার বড়হাটি গ্রামের এই গায়েবি মসজিদ শুধু একটি উপাসনালয় নয় — এটি কিশোরগঞ্জের অতীত ঐতিহ্য ও বিশ্বাসের এক জীবন্ত প্রতীক।