July 28, 2026, 4:42 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

খুলনায় ইস্টার্ন গেটে রিমা খাতুন প্রতিবেশীর আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

মো: মামুন মোল্লা, হেড অফ মার্কেটিং

 

মোঃ মামুন মোল্লা,হেড অফ মার্কেটিং:

খুলনা খান জাহান আলী থানার ইস্টার্ন গেট গাবতলা এলাকায় রিমা খাতুন নামে এক মহিলার মাথা ফাটিয়ে দিয়েছে তার প্রতিবেশীরা। আহত রিমা খাতুন ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ব্যাপারে রিমা খাতুনের স্বামী হুমায়ুন রহমান বাদী হয়ে খান জাহান আলী থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায় গত ২৬ শে এপ্রিল রাত সাড়ে ৯ টায় আনসার মোল্লার ছেলে ফেরদৌস মোল্লা ও ফিরোজ মোল্লা এবং আজহার মোল্লার ছেলে রহমান মোল্লা তাদের স্ত্রী সন্তানসহ রিমা খাতুনের বসতবাড়িতে প্রবেশ করে কথা কাটাকাটির একপর্যায়ে তারা রিমা খাতুন ও তার ছেলেকে মারধর করে।এ সময় লাঠি দিয়ে রিমা খাতুনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত। এজাহার সূত্রে আরও জানা যায় আসামিরা ৪ আনা ওজনের ২টি স্বর্ণের চেইন আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার এবং ঘরে থাকা নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহত রিমা খাতুন জানান আসামিদের সাথে রাজনৈতিক বিরোধী পূর্ব শত্রুতা ছিল এ কারণে তারা এরকম আক্রমণ করেছে।এ ব্যাপারে খান জাহান আলী থানা ওসি তদন্ত মনিরুল ইসলাম বলেন এ মামলার আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন এবং মামলার তদন্ত চলছে দ্রুত তদন্ত রিপোর্ট আদালতে প্রেরণ করা হবে।