July 28, 2026, 3:40 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উদ্ভাবন ওয়াকিমুলের স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি, কল্যাণ রায় জয়ন্ত

জেলা প্রতিনিধি,  কল্যান রায় জয়ন্ত :
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এক অনন্য উদ্ভাবনের নজির স্থাপন করেছেন যশোরের চৌগাছা উপজেলার কলেজছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাত। শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার তৈরি করা বিশেষ স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মার্ট কারটি ঘুরে দেখেন এবং এতে চড়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা নেন। তিনি তরুণ উদ্ভাবকের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে যেতে তাকে উৎসাহ দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিই ভবিষ্যৎ বাংলাদেশের বড় সম্পদ। শারীরিক প্রতিবন্ধকতা কখনোই সাফল্যের পথে বাধা হতে পারে না, ওয়াকিমুল ইসলাম তার উজ্জ্বল উদাহরণ।

প্রধানমন্ত্রীর এমন উৎসাহ ও স্বীকৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন ওয়াকিমুল ইসলাম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার তৈরি গাড়িতে চড়েছেন, এটি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তাঁর উৎসাহ আমাকে সামনে আরও ভালো কিছু উদ্ভাবনে অনুপ্রাণিত করবে।

তিনি আরও জানান, একসময় তিনি সবসময় বাসায় বসে থাকতেন। একা একা বাইরে বের হতে পারতেন না। ব্যক্তিগত চলাচল সহজ করার জন্য তিনি নিজের মেধা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে বিশেষ এই স্মার্ট কারটি তৈরি করেন। গাড়িটিতে আধুনিক কিছু প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যা প্রতিবন্ধী ব্যক্তিদের সহজে চলাচল করতে সহায়ক।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) ও শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এ ধরনের উদ্ভাবন তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াবে এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত কর্মকর্তারাও বলেন, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ওয়াকিমুল ইসলামের এ অর্জন অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

স্মার্ট কারটি পরিদর্শন শেষে অতিথিরা এর প্রযুক্তিগত বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং তরুণ এই উদ্ভাবকের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।