July 28, 2026, 2:06 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

সদরপুরের আলোচিত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার নজরুল ইসলাম: দ্রুত রহস্য উদ্ঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
ফরিদপুরের সদরপুর উপজেলায় সংঘটিত আলোচিত হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
মঙ্গলবার (০২ জুন ২০২৬) সদরপুর থানা এলাকায় সংঘটিত সদরপুর থানার মামলা নং-২৮, তারিখ ৩০/০৫/২০২৬ ইং, পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ ধারায় রুজুকৃত হত্যা মামলার তদন্ত কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের লক্ষ্যে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন বিষয় গভীরভাবে পর্যালোচনা করেন এবং তদন্তে কোনো ধরনের গাফিলতি না করে সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, “অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
এ সময় তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে আশ্বস্ত করে বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজওয়ান দীপুসহ সদরপুর থানার কর্মকর্তা-কর্মচারীরা। তারা ঘটনাস্থলের বিভিন্ন দিক সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করেন এবং তদন্তের বর্তমান অগ্রগতি তুলে ধরেন।
ফরিদপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন, আলামত সংগ্রহ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জানমাল রক্ষা, অপরাধ দমন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ফরিদপুর জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ। সদরপুরের এই হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত নিষ্পত্তির মাধ্যমে অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
[মিডিয়া অ্যান্ড পিআর, ফরিদপুর]