June 5, 2026, 9:35 pm
শিরোনাম:
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ: সাবেক সভাপতি মো:আ:রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন,হুমকি ও প্রতিষ্ঠান অস্থিতিশীল করার অপচেষ্টার দাবি চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ নড়াগাতীর পাখিমারা মোড়ে সশস্ত্র হামলা, ব্যবসায়ী হুমায়ুন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ সদরপুরের আলোচিত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার নজরুল ইসলাম: দ্রুত রহস্য উদ্ঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এ সমঝোতার মাধ্যমে দায়িত্ব হস্তান্তর, ৫ লক্ষ টাকার আর্থিক নিষ্পত্তি ও ভবিষ্যৎ দায়মুক্তি চুক্তি সম্পাদন বাইকুনুর আঙুর চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। শার্শার ৩ নম্বর ওয়ার্ড ১ ডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রাত্যাসি মোঃনাসির উদ্দিনের গণসংযোগ। ডিহি ইউনিয়নের উন্নয়নের অঙ্গীকার নিয়ে মাঠে নাসির উদ্দিন: ব্যাপক গণসংযোগে জনসাধারণের ব্যাপক সাড়া জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী আলহাজ্ব সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিমকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় শুভরাড়া ইউনিয়নবাসী

বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ: সাবেক সভাপতি মো:আ:রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন,হুমকি ও প্রতিষ্ঠান অস্থিতিশীল করার অপচেষ্টার দাবি

দৌলতপুর থানা প্রতিনিধি, মো:শরিফুল হোসেন

দৌলতপুর থানা প্রতিনিধি, মো:শরিফুল হোসেন :

বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে কেন্দ্র করে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে দায়িত্ব হস্তান্তর ও আর্থিক নিষ্পত্তির পরও প্রতিষ্ঠানের কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ, চাকরিরত স্টাফদের আর্থিক প্রলোভনে প্রভাবিত করা, বর্তমান কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করার অভিযোগ করেছেন বর্তমান একক মালিক ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।
সমিতি সূত্রে জানা যায়, উভয় পক্ষের মধ্যে সম্পাদিত একটি লিখিত সমঝোতা, দায়িত্ব হস্তান্তর ও ভবিষ্যৎ দায়মুক্তি চুক্তির মাধ্যমে সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম শিকদার তার সকল আর্থিক দাবি ও পাওনা সম্পূর্ণরূপে নিষ্পত্তি করেন। একইসঙ্গে তিনি সমিতির ভবিষ্যৎ কার্যক্রম, সম্পদ, ব্যবস্থাপনা কিংবা প্রশাসনিক বিষয়ে কোনো ধরনের দাবি, অধিকার বা হস্তক্ষেপ করবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন।
চুক্তি অনুযায়ী সমিতির সকল সম্পদ, দায়-দায়িত্ব, প্রশাসনিক ক্ষমতা ও ব্যবসায়িক নিয়ন্ত্রণ বর্তমান সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এবং এরপর থেকে তিনি এককভাবে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তবে অভিযোগ রয়েছে, চুক্তির শর্ত উপেক্ষা করে সাবেক সভাপতি বিভিন্ন কৌশলে সমিতির চাকরিরত কিছু স্টাফকে আর্থিক প্রলোভন ও নানা সুবিধার আশ্বাস দিয়ে বর্তমান কর্তৃপক্ষের বিরুদ্ধে অবস্থান নিতে উৎসাহিত করছেন। পাশাপাশি একটি স্বার্থান্বেষী মহলের সহযোগিতায় প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অর্জিত সুনাম, বিশ্বাসযোগ্যতা ও স্থিতিশীল কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
বর্তমান একক মালিক ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, “সাবেক সভাপতি পরিকল্পিতভাবে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা, ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত করা, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং মানসিক চাপের মধ্যে রাখার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এমনকি ভয়ভীতি প্রদর্শন, জীবননাশের হুমকি এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টাও করা হয়েছে।”
তিনি আরও জানান, এসব ঘটনার ভিডিও ফুটেজ, অডিও রেকর্ডিং, মোবাইল ফোন কলের তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে, যা প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের নিকট উপস্থাপন করা হবে।
সমিতির একাধিক সদস্য ও সংশ্লিষ্ট সূত্রের মতে, বিষয়টি কেবল ব্যক্তিগত বিরোধের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি চলমান ও প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানকে অস্থিতিশীল এবং ক্ষতিগ্রস্ত করার সুপরিকল্পিত প্রচেষ্টার অংশ হতে পারে। এর ফলে সদস্য, আমানতকারী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে বর্তমান কর্তৃপক্ষ জানিয়েছে, সমিতির স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র, অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, হুমকি কিংবা বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।
পাশাপাশি সমিতির সদস্য, আমানতকারী ও শুভানুধ্যায়ীদের গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রকৃত সত্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ও সুনাম অক্ষুণ্ণ থাকবে।