July 29, 2026, 7:12 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

যশোরে ডিএনসির দুর্ধর্ষ অভিযান: ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, জব্দ প্রাইভেটকার ও মোবাইল

রেহেনা খাতুন মিম, স্টাফ রিপোর্টার

রেহেনা খাতুন মিম,
স্টাফ রিপোর্টার:
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের ধারাবাহিকতায় যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে যশোরের ঝিকরগাছা থানাধীন বেনেয়ালী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিএনসির সদস্যরা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর মধ্যপাড়া গ্রামের মৃত নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৫৫) এবং বড় আঁচড়া মাঠপাড়া গ্রামের আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মাদকদ্রব্য দেশের যুবসমাজ ও সামাজিক পরিবেশের জন্য ভয়াবহ হুমকি। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সচেতন মহলের দাবি, মাদকের মূলহোতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা যায়।