July 28, 2026, 11:12 am
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

দিঘলিয়ায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের টেন্ডার লটারি অনুষ্ঠিত

দিঘলিয়া প্রতিনিধি

 

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।
খুলনার দিঘলিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে “অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দরপত্র কার্যক্রমের অংশ হিসেবে চূড়ান্ত ঠিকাদার নির্বাচন উপলক্ষে লটারির আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজউদ্দিন আহমেদ সহকারী কমিশনার (ভূমি) আবু তারেক সাইফুল কামাল প্রধান প্রকৌশলী এলজিইডি , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রকল্পের একটি প্যাকেজের টেন্ডারে চারজন দরদাতা সমান সর্বনিম্ন দর (Lowest Bid) প্রদান করায় সরকারি ক্রয়বিধি অনুযায়ী লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্ত পরিবেশে লটারির কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লটারিতে মোট ৩২ জন অংশগ্রহণকারীর মধ্যে মেসার্স ট্রেড ইন্টারন্যাশনাল, তৌফিক এন্টারপ্রাইজ এবং বেবী এন্টারপ্রাইজের নাম চূড়ান্ত তালিকায় উঠে আসে। এর মধ্যে লটারিতে প্রথম স্থান অধিকার করে মেসার্স ট্রেড ইন্টারন্যাশনাল, যা সংশ্লিষ্ট প্যাকেজের কার্যাদেশ পাওয়ার জন্য নির্বাচিত হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত ঠিকাদার প্রকল্পের আওতায় নির্ধারিত আবাসন নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, “অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ” প্রকল্পটি সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নিরাপদ, টেকসই ও আধুনিক আবাসন নিশ্চিত করার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা প্রশাসনের এ কার্যক্রম স্থানীয় পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।