July 28, 2026, 11:12 am
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

দিঘলিয়ায় শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিঘলিয়া প্রতিনিধি

 

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দিঘলিয়া উপজেলার চন্দনীমহল এলাকায় অপারেশন জেনারেশনের সহযোগিতায় এবং চন্দনীমহল আর্শীবাদ এ.জি. স্কুল অ্যান্ড হোপ সেন্টারের আয়োজনে শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আঃ রকিব মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সরোয়ার খান কলেজের অধ্যক্ষ, সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেভাঃ প্রবীর মন্ডল, বি.এ.জি.সি পশ্চিম বিভাগ, খুলনা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দনীমহল আর্শীবাদ এ.জি. স্কুল অ্যান্ড হোপ সেন্টারের স্থানীয় পরিচালক রেভাঃ মনি মোহন রায়।
অনুষ্ঠানে শিশুদের হাতে ভালোবাসার উপহার তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শিশুরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। আয়োজকদের এ উদ্যোগকে উপস্থিত অতিথিরা প্রশংসা করেন।

পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি শিশুদের মাঝে আনন্দ ও উৎসবের পরিবেশ সৃষ্টি করে।