নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনার সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ, খুলনার সমাচার-এর নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর তপনের পিতা এবং খালিশপুর হাউজিং বাজারের বার বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক এস এম নাছির আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, ব্যবসায়ী মহল ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি খালিশপুর হাউজিং বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দায়িত্বশীলতা, সততা ও মানুষের প্রতি আন্তরিকতার কারণে তিনি সবার কাছে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত।
খালিশপুর হাউজিং বাজারের উন্নয়ন ও ব্যবসায়ী স্বার্থ রক্ষায় তার অবদান অনেকের কাছে স্মরণীয়। তার সুস্থতা কামনায় বিভিন্ন মহল থেকে দোয়া চেয়েছে।
খুলনার সমাচার পরিবারের পক্ষ থেকে এস এম নাছির আহমেদের দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান আল্লাহর রহমত ও সকলের দোয়ার মাধ্যমে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন—এই প্রত্যাশা সবার।