নিজস্ব প্রতিবেদক, খুলনা:
বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা মহানগর ও জেলা কমিটির উদ্যোগে নবনিযুক্ত সদস্যদের পরিচয়পত্র (কার্ড) বিতরণ ও অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই ২০২৬) খুলনার ক্যান্টন চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার এবং মানবসেবার আদর্শকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের মাননীয় প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. মাসুম রশিদ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম এবং খুলনা বিভাগীয় নৌ পরিবহন গ্রুপের যুগ্ম মহাসচিব খুরশিদ আলম কাগজি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা জেলা সভাপতি এস. এম. মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, “মানবাধিকার রক্ষা শুধু একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, সমাজ ও প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথিরা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইন মেনে দায়িত্বশীল ভূমিকা পালন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তারা বাংলাদেশ মানবাধিকার কমিশনের কার্যক্রম আরও বেগবান করতে সকল সদস্যকে নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বৃহত্তর উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির মহাসচিব ও বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা মহানগরের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী বিশ্বাস (লাভু), ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম বকসি, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম বিপ্লব, বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা মহানগরের সাধারণ সম্পাদক মানবতাবাদী মো. আনোয়ার হোসেন, জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দেব প্রতীম হাওলাদার, সহ-সভাপতি **মো. আশিকুর রহমান (আবু হাসান)**সহ কমিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও সামাজিক ব্যক্তিবর্গ।
সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা মহানগরের সাধারণ সম্পাদক মানবতাবাদী মো. আনোয়ার হোসেন এবং জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দেব প্রতীম হাওলাদার।
অনুষ্ঠানের শেষ পর্বে নবনিযুক্ত সদস্যদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয় এবং মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।