July 29, 2026, 12:17 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

খুলনার নিরালায় বস্তাবন্দি কিশোরীর পরিচয় শনাক্ত: রহস্য ঘনীভূত, তদন্তের কেন্দ্রবিন্দুতে পরিবার

স্টাফ রিপোর্টার,

স্টাফ রিপোর্টার,রেহেনা খাতুন মিম, খুলনা:
খুলনা মহানগরীর নিরালা এলাকার প্রান্তিকা আবাসিকের ৩ নম্বর গলিতে জনসম্মুখে মোটরসাইকেলে করে ফেলে যাওয়া বস্তাবন্দি এক কিশোরীর পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম নির্ঝরা (১৭)। তিনি নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনের আলোয় জনবহুল এলাকায় মোটরসাইকেলে করে বস্তাবন্দি মরদেহ ফেলে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এমন নৃশংস ও লোমহর্ষক ঘটনা খুলনাবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার বিভিন্ন দিক গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে নিহতের পরিবারের সদস্যদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে তারা বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সন্ধানে অভিযান পরিচালনা করছে।
ঘটনার প্রকৃত কারণ, হত্যার পেছনের উদ্দেশ্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী হিসেবে চূড়ান্তভাবে বিবেচনা করা হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, এমন নৃশংস হত্যাকাণ্ড সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।