July 29, 2026, 12:16 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

যোগীপোলে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৬ টি পরিবারের মধ্যে হুইপ বকুলের পরামর্শে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ টিন বিতরণ:

মামুন মোল্লা, হেড অফ মার্কেটিং

হেড অফ মার্কেটিং,

মোঃ মামুন মোল্লা : খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদে হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পরামর্শে খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ,দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝড়ের ক্ষতিগ্রস্ত ২৬ টি পরিবারের মধ্যে বৃহস্পতিবার বিকাল ৫ টায় নগদ অর্থ, ও খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।খুলনা ৩ আসনের অন্তর্গত দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বুধবার রাত সাড়ে ১২ টায় ঝড়ে ২৬ টি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাফিজুর রহমান ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী পরিদর্শন করেন এবং খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসকে জানালে তিনি বিষয়টি হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে অবগত করলে তাৎক্ষণিক রকিবুল ইসলাম বকুলের নির্দেশে জেলা প্রশাসন, জেলা ত্রাণ কর্মকর্তা, উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ আব্দুল করিম, উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ আরিফুল ইসলাম সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও যোগীপোল ইউনিয়নের পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন হুইপ মহোদয় এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক এ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের যদি আরো কোন বিষয় থাকে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।