July 29, 2026, 4:13 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আগামী প্রজন্মের এক বাতিঘরঃ নজরুল ইসলাম মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক :

” মনুষ্য বিবেক জাগরিত হোক আর একবার ” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সহযোগী সংগঠন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ, নতুনতারা মহিলা পরিষদ ও নতুনতারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তার বক্তব্যে বলেন শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক, মানবসেবা, পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা ও তার সকল সহযোগী সংগঠন ভূয়সী প্রশংসা রেখে যাচ্ছে। আগামীর প্রজন্মের এক বাতিঘর এর আশা দেখছি এই সংগঠনের ভিতর। গতকাল সন্ধ্যা ৭টা, নতুনতারা ভবন মিলনায়তনে এক জামকালো আয়োজনে তিনি উপস্থিত থেকে এই বক্তব্য রাখেন। কেন্দ্রীয় মহাসচিব শাখাওয়াৎ হোসেন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শেখ আবু আসলাম বাবু। উদ্বোধক ছিলেন তাসরিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক এবিএম আদেল মুকুল, অনিন্দ্য আনিস, ডক্টর সুরাইয়া ইয়াসমীন হীরা। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা। প্রধান অতিথিকে ফুলের পরিবর্তে ফলের শুভেচ্ছা প্রদান করা হয়।

সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জুকে নতুনতারা গুণীজন সম্মাননা ২০২৬ প্রদান করা হয়। বিশেষ অবদানের জন্য ছয়জনকে নতুনতারা আজীবন সম্মাননা প্রদান করা হয় প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক ( গবেষণা ), স্মৃতি রেখা বিশ্বাস ( বাচিক শিল্পী ), রাশিদা আখতার লিলি ( সমাজসেবা), অনিন্দ্য আনিস ( কবিতা ), আসাদুজ্জামান মিলন ( সমাজসেবা ), সরদার আব্দুল আজিজ ( সংগঠক )।

এর আগে বিকাল ৪ টায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এবং নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল এর সভাপতিত্বে প্রথম অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক। বিশেষ অতিথি ছিলেন দিলরুবা লিপি, রাশিদা আখতার লিলি, মোঃ সাজ্জাদ হোসেন বিশ্বাস, স্মৃতি রেখা বিশ্বাস, শেখ মোঃ শামসুদ্দোহা বাঙালি। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

শেখ আবু আসলাম বাবু সম্পাদিত ও প্রকাশিত সাপ্তাহিক নতুনতারা বিশেষ সংখ্যা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা এর ৪৮তম শুভ জন্মদিন ও নতুনতারা সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর মোড়ক উন্মোচন করেন দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জু।