July 29, 2026, 12:16 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

অতিরিক্ত বৃষ্টিতে ডুমুরিয়ার রতনখালী স্লুইচগেটে ভাঙন ও বিলে পানি প্রবেশ: মাঠ পরিদর্শনে ইউএনও ও ওসি

স্টাফ রিপোর্টার,শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

  • স্টাফ রিপোর্টার,
    শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া, খুলনা :
    টানা অতিরিক্ত বৃষ্টির কারণে খুলনার ডুমুরিয়া উপজেলার পৃথক দুটি এলাকায় জলাবদ্ধতা ও ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ দিনভর ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বর্ষণের ফলে উপজেলার শরাফপুর ইউনিয়নের রতনখালী স্লুইচগেটে হঠাৎ করে তীব্র ভাঙন দেখা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার এবং ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ও ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম

​পরিদর্শন শেষে ইউএনও জানান, ভাঙন রোধে তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাথে যোগাযোগ করা হয়েছে। দ্রুত জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে মেরামত কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দুই-একদিনের মধ্যে কাজ সম্পূর্ণ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

​অন্যদিকে, একই দিনে অতিরিক্ত বৃষ্টির পানি প্রবেশ করেছে উপজেলার খর্নিয়া ইউনিয়নের রানাই বিল ও শিংগা এলাকার ভেতরে। এতে ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় উক্ত এলাকাটিও সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। তিনি স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন এবং বিলের পানি দ্রুত নিষ্কাশনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে উপজেলার সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।