July 28, 2026, 10:11 am
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

শক্ত হাতে মাদকবিরোধী অভিযান: শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ আটক ২

রেহেনা খাতুন মিম

স্টাফ রিপোর্টার,রেহেনা খাতুন মিম:
মাদকের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ধারাবাহিক অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ডিবি সূত্রে জানা যায়, গত ১১ জুলাই (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই (নিঃ) মো. সামিউল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল শার্শা উপজেলার সাড়াতলা বাজার-ফুলসরগামী সড়কের একটি ব্রিজের ওপর বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটকরা হলেন মো. শফিকুল ইসলাম (শফি) (৪০), তিনি শার্শা উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা এবং মো. জুয়েল হোসেন (২৫), তিনি সালতা গ্রামের বাসিন্দা।
তল্লাশিকালে তাদের কাছ থেকে মোট ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে প্রত্যেকের কাছ থেকে ৪০ পিস করে ইয়াবা জব্দ করা হয়েছে।
ডিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানই নিরাপদ সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান যেমন প্রয়োজন, তেমনি সচেতন সমাজের সম্মিলিত প্রতিরোধও সময়ের দাবি।