July 29, 2026, 12:16 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

সবুজ পৃথিবীর পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে ফুলেল শুভেচ্ছা পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের প্রত্যয়, সবুজ ও বাসযোগ্য খুলনা গড়তে সমন্বিত কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক :
প্রকৃতি ও পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ পৃথিবী-এর খুলনা বিভাগীয় কমিটির পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় উপদেষ্টা, স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক, কবি ও সাহিত্যিক শেখ আবু আসলাম বাবু, খুলনা বিভাগীয় সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক তানভীর তপন, কার্যকরী সদস্য জাফর ইকবাল অপু, এ.বি.এম. মহিতুজ্জামান মিঠুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে পরিবেশ সংরক্ষণ, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্লাস্টিক দূষণ রোধ, পরিচ্ছন্ন নগর গঠন এবং খুলনাকে একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য শহরে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সবুজ পৃথিবীর খুলনা বিভাগীয় উপদেষ্টা, স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক, কবি ও সাহিত্যিক শেখ আবু আসলাম বাবু বলেন,
“পরিবেশ রক্ষা এখন আর শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সবুজ পৃথিবী দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই আন্দোলন আরও বেগবান হবে। খুলনা সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
সবুজ পৃথিবীর খুলনা বিভাগীয় সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন,
“সবুজ পৃথিবী শুধু একটি সংগঠনের নাম নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আমরা চাই খুলনা হোক দেশের সবচেয়ে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব মহানগর। এজন্য ব্যাপক বৃক্ষরোপণ, জনসচেতনতা বৃদ্ধি, খাল-নদী রক্ষা, প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে খুলনা সিটি কর্পোরেশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। পরিবেশ রক্ষার এই আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”
সবুজ পৃথিবীর খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক তানভীর তপন বলেন,
“জলবায়ু পরিবর্তনের এই সময়ে পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। আমরা মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম এবং তরুণদের সম্পৃক্ত করে পরিবেশবান্ধব সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় আরও বৃহৎ পরিসরে এসব কার্যক্রম পরিচালনার প্রত্যাশা করছি।”
সাক্ষাৎ শেষে সবুজ পৃথিবীর নেতৃবৃন্দ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পরিবেশ রক্ষায় সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে খুলনাকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও টেকসই নগরী হিসেবে গড়ে তুলতে সবুজ পৃথিবীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।