July 29, 2026, 3:11 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

মীরেরডাঙ্গায় গভীর রাতে আলম নবী নামে এক যুবক গুলিবিদ্ধ, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার,আটক-২

হেড অফ মার্কেটিং, মোঃ মামুন মোল্লা।

 

 

মোঃ মামুন মোল্লা হেড অব মার্কেটিং

খুলনার খানজাহান আলী থানাধীন মীরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে আলম নবী(৪০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেছেন। ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলাম নবী মীরেরডাঙ্গা এলাকার আনোয়ার মীরের পুত্র বলে স্থানীয়রা জানিয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড পিস্তলের গুলির খোসা উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে খানজাহান আলী থানাধীন মীরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালের সামনে পূর্ব শত্রুতার জের ধরে আলমনবীক লক্ষ্য করে গুলি করে। গুলি তার বুকের বাম সাইডে, মাথার ডান সাইডে ও পিঠের ডান সাইডে লাগে। গুলির পরপর দুর্বৃত্তরা ঘটনাস্থ্ল ত্যাগ করে। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আলমনবীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করে। রাতে তার অবস্থার অবনতি হলে রাত ৩ টার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
​​ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ দুই রাউন্ড পিস্তলের গুলির খোসা উদ্ধার করেছে। এই হামলার নেপথ্যে কী কারণ রয়েছে এবং কারা এই ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
​খানজাহান আলী থানা পুলিশ জানায়,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করতে এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে ।