September 12, 2026, 3:22 pm
শিরোনাম:
দিঘলিয়ার গাজীরহাটে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বেশি বাসযোগ্য করে তোলা হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খাদ্য সহায়তা অনুষ্ঠানের শুভ উদ্বোধন পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ বাকেশিতে ১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন ‘‘সৌরবিদ্যুৎ ব্যবহারে বিদ্যুতের ওপর চাপ কমবে’ — মন্ত্রী ফকির মাহবুব আনাম # নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে উৎপাদিত বিদ্যুৎ দিঘলিয়ায় সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেক আইডি, সম্মানহানির অভিযোগ, ভিত্তিহীন অভিযোগে নাম জড়ানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত ডেঙ্গু প্রতিরোধে বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর মশারী বিতরণ ‘সচেতনতা ও সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব’ মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা-অপপ্রচারেও থামেনি কার্যক্রম

মেয়ের সামনে গুলি করে কুপিয়ে হত্যা: খুলনায় সাবেক শ্রমিক নেতা মীনা মাসুম বিল্লাহ খুন

উপজেলা প্রতিনিধি, আবির হাসান।

উপজেলা প্রতিনিধি, আবির হাসান:
খুলনা মহানগরীর ব্যস্ততম ডাকবাংলা মোড়ে মেয়ের সামনে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে রূপসা–বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মীনা মাসুম বিল্লাহকে। ঈদের বাজার করতে এসে এমন মর্মান্তিক ঘটনায় পরিবারের কাছ থেকে চিরবিদায় নিতে হলো তাকে।
বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে নগরীর ডাকবাংলা মোড় এলাকার বাটা বাজারের ভেতরে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাটা শোরুমের ভেতরে ৭ জনের একটি সশস্ত্র দল হঠাৎ প্রবেশ করে মীনা মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সময় নিহতের মেয়ে তার সঙ্গেই ছিলেন বলে জানা গেছে। বাবার ওপর এমন বর্বর হামলার দৃশ্য সামনে দেখে তিনি আতঙ্কে চিৎকার করতে থাকেন।
হামলার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে হামলাকারীদের মধ্যে অশোক ঘোষ নামের একজনকে বিদেশি পিস্তলসহ আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে একটি দোকানের ভেতরে আটকে রাখে। এ সময় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং ঈদের বাজার করতে আসা নারী–পুরুষরা ছোটাছুটি করতে থাকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়। পরে সেনাবাহিনী এসে রাস্তা ফাঁকা করে আটক অশোক ঘোষকে পুলিশ হেফাজতে নেয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
নিহত মীনা মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি চেয়ারম্যান মীনা কামাল ওরফে ‘ফাটাকেষ্টো’র ভাই। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর গুলিবিদ্ধ মাসুম বিল্লাহকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। স্বজনদের আহাজারি ও কান্নায় হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, রাত ৯টার দিকে ডাকবাংলা মোড় এলাকায় ৭ জনের একটি সশস্ত্র দল মীনা মাসুম বিল্লাহকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার পেছনে পূর্বশত্রুতা, শ্রমিক সংগঠনের দ্বন্দ্ব কিংবা আধিপত্য বিস্তার—এসব বিষয় খতিয়ে দেখা