July 29, 2026, 3:12 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

খুলনা মহানগরীতে অবৈধ অস্ত্রসহ এক ট্রাক শ্রমিক ইউনিয়ন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (৬২২)-এর সদস্য আরমান খলিফা।

হেড অফ মার্কেটিং,মোঃ মামুন মোল্লা।

হেড অফ মার্কেটিং, মোঃ মামুন মোল্লা।

সোমবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ পুলিশ-এর একটি দল নগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার সংলগ্ন সুইচগেট এলাকা থেকে তাকে আটক করে। পরে তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান, চার রাউন্ড লেডবল, একটি দেশীয় চাইনিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত আরমান খলিফা লবণচরা এলাকার বান্দা বাজার ‘পাকার মাথা’ নামক স্থানের বাসিন্দা এবং নাজিম উদ্দীন খলিফার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে আরও দুটি মামলা রয়েছে।
লবণচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তুহিনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (৬২২)-এর সদস্য পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নগরীতে সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।