August 1, 2026, 1:20 am
শিরোনাম:
শিক্ষকতার নক্ষত্রপতন ও এক অমলিন স্মৃতি: বিদায়বেলায় সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোড়ল দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ডুমুরিয়ার চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, বাজারজুড়ে আতঙ্ক খুলনায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত মশিয়ালীতে জমিজমা সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ

চালকের চোখে ঘুম, পানখালী ফেরিঘাটে যাওয়ার পথে গাড়ি খাদে—অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো

প্রতিনিধি,মো: শরিফুল হোসেন।

প্রতিনিধি,মো: শরিফুল হোসেন :
খুলনার দাকোপ উপজেলার পানখালী ফেরিঘাটে যাওয়ার পথে ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, চালকের চোখে ঘুম থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের নীরব সময়ে গাড়িটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। গাড়িতে থাকা অন্য যাত্রীরা অক্ষত থাকলেও হেলপার গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনা আবারও প্রমাণ করে, ক্লান্তি ও ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানো কতটা ঝুঁকিপূর্ণ। সচেতন মহল বলছে, সামান্য অসতর্কতা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে ভোররাত বা গভীর রাতে দীর্ঘ সময় গাড়ি চালানোর ক্ষেত্রে চালকদের আরও বেশি সতর্ক থাকা জরুরি।
স্থানীয়দের দাবি, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা এবং নিয়মিত নজরদারি বাড়ানো প্রয়োজন। না হলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আরও ভয়াবহ রূপ নিতে পারে।