July 28, 2026, 1:08 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী আলহাজ্ব সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিমকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় শুভরাড়া ইউনিয়নবাসী

ডুমুরিয়া প্রতিনিধি :

ডুমুরিয়া প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলার ০৭ নং শুভরাড়া ইউনিয়নের পরিচিত মুখ, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব আলহাজ্ব সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিম দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। মানবসেবাকে ব্রত হিসেবে গ্রহণ করে তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিম নিয়মিতভাবে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বই উপহার প্রদান, শিক্ষার ব্যয়ভার বহনে সহযোগিতা, অসচ্ছল পরিবারের সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিতকরণসহ বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছেন। শুধু তাই নয়, এলাকার কিশোর-কিশোরীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ক্লাবকে ফুটবলসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন।
এছাড়াও দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা করা, ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ, শিশুদের মাঝে ঈদ সালামি প্রদান এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে আর্থিক ও নৈতিক সহযোগিতার মাধ্যমে তিনি ইউনিয়নবাসীর হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, আলহাজ্ব সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিম কখনো প্রচারের জন্য নয়, বরং মানুষের কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন। সুখে-দুঃখে, বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে তার নিরলস প্রচেষ্টা ইউনিয়নজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।
ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা একজন সৎ, যোগ্য, মানবিক ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করেন। সেই বিবেচনায় তাদের একটাই প্রত্যাশা—আলহাজ্ব সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিমকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।
স্থানীয়দের মতে, “যিনি চেয়ারম্যান হওয়ার আগেই মানুষের জন্য এত কিছু করছেন, চেয়ারম্যান হলে তিনি আরও ব্যাপকভাবে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবেন। একজন জনদরদি, মানবিক ও উন্নয়নমুখী নেতৃত্ব হিসেবে আলহাজ্ব সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিম ইউনিয়নের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছেন।”
ইউনিয়নবাসীর প্রত্যাশা, জনকল্যাণে নিবেদিত এই সমাজসেবক ভবিষ্যতেও তার মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের বিশ্বাস, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আলহাজ্ব সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিম আগামী দিনের শুভরাড়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়নে রূপান্তরিত করার নেতৃত্ব দিতে সক্ষম হবেন।