নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন দৈনিক খুলনার সমাচার-এর নির্বাহী সম্পাদক তানভীর তপন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়েই আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।”
তিনি আরও বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ খুঁজে পাওয়া সম্ভব। তাই সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তানভীর তপন দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও অনাবিল আনন্দ। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশকে সব ধরনের অশান্তি ও বিভেদ থেকে মুক্ত রাখুন।”
শেষে তিনি দৈনিক খুলনার সমাচার পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।