October 28, 2026, 7:11 pm
শিরোনাম:
ইউএনও’র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা। নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে

দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. রফিকুল ইসলামের প্রার্থিতা ঘোষণা

দিঘলিয়া, খুলনা প্রতিনিধি

 

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।
খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দিঘলিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।

সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মো. রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের সুখ-দুঃখে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারলে দিঘলিয়ার সার্বিক উন্নয়ন, কৃষকদের অধিকার রক্ষা এবং যুবসমাজের কর্মসংস্থানের জন্য কাজ করবো।”

তিনি আরও বলেন, “দিঘলিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত করতে চাই। সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক উপজেলা গড়ে তোলাই আমার লক্ষ্য।”

এদিকে, তার প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে সমর্থন সভা ও গণসংযোগ শুরু করেছেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের একটি অংশ জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। ফলে তিনি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, আসন্ন দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা ধীরে ধীরে জোরদার হচ্ছে, যা স্থানীয় রাজনৈতিক পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে।