July 28, 2026, 6:35 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

কুয়েটে আইকিউএসি’র উদ্যোগে দিনব্যাপী ফায়ার সেফটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

হেড অফ মার্কেটিং,মো: মামুন মোল্লা।

 

হেড অফ মার্কেটিং, মোঃ মামুন মোল্লা খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে দিনব্যাপী ফায়ার সেফটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. এ.বি.এম. আওলাদ হোসেন| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর উপ-পরিচালক প্রফেসর ড. মোঃ রিজভী কায়সার|
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “অগ্নি-নিরাপত্তা কেবল একটি আনুষ্ঠানিক প্রশিক্ষণের বিষয় নয়; এটি আমাদের ˆ দৈনন্দিন সচেতনতা, দায়িত্ববোধ এবং প্রস্তুতির একটি অপরিহার্য অংশ| একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের ˆনৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব| এ ধরনের ফায়ার সেফটি প্রশিক্ষণ আমাদের শুধু তাত্ত্বিক জ্ঞান দেয় না, বরং জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দিতে হবে, সে বিষয়ে বাস্তব দক্ষতা অর্জনে সহায়তা করে|” তিনি আরও বলেন, “যেকোনো দুর্ঘটনা পূর্ব সতর্কতা ও যথাযথ প্রস্তুতির মাধ্যমে অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব| তাই আমাদের প্রত্যেকের উচিত অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতন থাকা, নিরাপত্তা বিধি মেনে চলা এবং প্রয়োজনীয় অগ্নিনির্বাপক সরঞ্জাম ব্যবহারে দক্ষ হওয়া|” ভাইস-চ্যান্সেলর উপস্থিত সকলকে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, “আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করি, তাহলে একটি নিরাপদ, সচেতন ও দুর্ঘটনামুক্ত ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব|” তিনি আইকিউএসি-কর্তৃক এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন|
সভাপতির বক্তব্যে আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. এ.বি.এম. আওলাদ হোসেন বলেন, “বর্তমান সময়ে অগ্নি-নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একটি সচেতনতা ও দক্ষতা নির্ভর প্রক্রিয়া| একটি বিশ্ববিদ্যালয়ের মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকেও সমান গুরুত্ব দিতে হবে|” তিনি আরও বলেন, “আইকিউএসি সবসময়ই গুণগত মান উন্নয়নের অংশ হিসেবে সময়োপযোগী প্রশিক্ষণ ও কর্মসূচি গ্রহণ করে থাকে| আজকের এই ফায়ার সেফটি প্রশিক্ষণ তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাস্তব দক্ষতা অর্জনে সহায়ক হবে|”
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৪০ (চল্লিশ) জন শিক্ষক অংশগ্রহণ করেন| প্রশিক্ষণ প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনার উপ-সহকারী পরিচালক মোঃ আবু বাকের জামান; ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ কউছার আলী; এবং ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ নাজমুছ সাদাত|