October 28, 2026, 5:28 pm
শিরোনাম:
নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী আজমুল হো‌সে‌নের মৃত‌্যুর ঘটনায় সার্ক মানবা‌ধিকার ফাউন্ডেশনের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক :
খুলনা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের পার্শ্ববর্তী হল রো‌ডে মে‌সে বেসরকা‌রি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী আজমুল হো‌সে‌নের মৃত‌্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ ক‌রে‌ছেন সার্ক মানবা‌ধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর ক‌মি‌টির সভাপ‌তি গাজী আলাউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক সরদার আবু তা‌হের।

এক বিবৃ‌তি‌তে সংগঠ‌নের নেতৃবৃন্দ ব‌লেন, এঘটনার সা‌থে যারাই জ‌ড়িত থাকুক না কেন নির‌পেক্ষ তদ‌ন্তের মাধ‌্যমে তা‌দের চি‌হ্নিত ক‌রে অবশ‌্যই আইনের আওতায় আন‌তে হবে।

মানবা‌ধিকার নেতৃবৃন্দ আশা প্রকাশ ক‌রে ব‌লেন, দায়ী ব‌্যক্তি‌দের শা‌স্তি নি‌শ্চিত হ‌লে সন্তানহারা বাবা-মা বা তা‌দের প‌রিবা‌রের সদস‌্যরা কিছুটা হলেও স্ব‌স্তি পা‌বেন এবং এটা আইনের শাস‌নের জন‌্য অপ‌রিহার্য।

নেতৃবৃন্দ বলেন, একজন শিক্ষার্থীকে বিচার বহির্ভূতভা‌বে হত্যা কোন অবস্থায় সমর্থনযোগ্য নয়। অপরাধ নিয়ন্ত্রণে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন কিংবা মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম আরও গ‌তিশীল করা প্রয়োজন, যা‌তে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠতে না পা‌রে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ নিরস‌নে এটা এখন খুবই জরু‌রি।

শিক্ষার্থী মৃত‌্যুর ঘটনায় কোন নিরপরাধ ব‌্যক্তি যা‌তে হয়রানীর শিকার না হয় সে ব‌্যাপা‌রে সতর্ক থাকার জন‌্য আইন শৃঙ্খলা বা‌হিনীর সদস‌্যদের প্রতি আহবান জানা‌নো হ‌য়ে‌ছে বিবৃ‌তি‌তে।

একরামুল হোসেন লিপু, প্রচার সম্পাদক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখা