October 28, 2026, 4:15 pm
শিরোনাম:
নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

কয়রা ঘুগরাকাঠি লঞ্চঘাটে পল্টনের জেটি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

  • কয়রা প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের কয়রা-ঘুগরাকাঠি লঞ্চঘাটেবি আইডব্লিউটিএ
পল্টনের জেটি নির্মান করেন। বুধবার দুপুরে জেটিটির উদ্বোধন করেন রেজাউল সুইমিং একাডেমির পরিচালক ও বাগালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব জি এম আজগর আলীর বড় ছেলে জি এম রেজাউল ইসলাম। এ সময় ইউপি সদস্য আজিজুর রহমান, এস এম সুমন রহমান, মো. ওয়াহিদুজ্জামান, মো. জাহিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, নদীর ঘাটে দীর্ঘদিন ধরে জেটিটি ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হতো যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। জনদুর্ভোগ নিরসনে জি এম রেজাউল ইসলামের
জেটি নির্মাণের উদ্যোগ নিলে বাস্তবায়ন করেন বিআইডব্লিউটিএ কতৃপক্ষ।
যার ফলে, এখন আর লঞ্চে যাত্রীদের উঠানামা এখন আর কোন অসুবিধা হবে না বলে জানান স্থানীয়রা।
এদিকে জেটি নির্মান হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের আশা, নতুন জেটি চালু হলে নদীপথে যাতায়াত আরও নিরাপদ ও সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।