October 28, 2026, 4:19 pm
শিরোনাম:
নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

ডেঙ্গুতে প্রাণ হারানো কৃষক দল নেত্রী শিল্পীর স্মরণে কোরআন খতম

নিজস্ব প্রতিবেদক

বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ২৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে দোয়া ও মোনাজাত
নিজস্ব প্রতিবেদক, খুলনা :
খুলনা মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কৃষক দল নেত্রী শিল্পী। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
শিল্পীর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত কোরআন খতম শেষে তাঁর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে কৃষক দলের আহ্বায়ক আখতারুজ্জামান তালুকদার সজীব বলেন,
“শিল্পীর অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগে তাঁর চলে যাওয়া আমাদের গভীরভাবে শোকাহত করেছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।”
তিনি আরও বলেন, “শিল্পীর মৃত্যু আমাদের সবাইকে ডেঙ্গু প্রতিরোধে আরও সচেতন হওয়ার শিক্ষা দিয়েছে। জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করা এখন সময়ের দাবি।”
কোরআন খতম ও দোয়া মাহফিলে ২৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের নেতাকর্মী, মরহুমার স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোনাজাতে মরহুমা শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত, জান্নাতুল ফেরদৌস লাভ এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।