October 27, 2026, 3:34 pm
শিরোনাম:
নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

দিঘলিয়ায় মহিষদেয়া গ্রামে বৃদ্ধের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

 

এস.এম.শামীম, দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের মহিষদিয়া গ্রামে মোঃ মোর্ত্তজা শিকদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোর্ত্তজা শিকদার মহিষদিয়া গ্রামের হাকিম শিকদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার দুপুরে পরিবারের লোকজন তাকে বাড়ির কচা গাছে মৃত গলায় ফাঁস অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।