মোঃ মামুন মোল্লা:
খুলনার খানজাহান আলী থানার গিলাতলা ইউনিয়ন এর আটরা এলাকার মোঃ সিয়াম এলাকার হতদরিদ্র মানুষের কাছে চড়া সুদে লোন দিয়ে তাদের নিকট থেকে ব্ল্যাংক স্ট্যাম্প ও ব্ল্যাংক চেকে সই করিয়ে টাকা দিত পরবর্তীতে মোটা অংকের টাকা বসিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে আদায় করতো ও একই এলাকার মামলাবাজ প্রিয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রায় শতাধিক ভুক্তভোগীরা এবং আফিল গেট এলাকা বাসীর উদ্যোগে ১২ অক্টোবর বিকালে আফিল গেট খুলনা যশোর মহাসড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন হাসমত আলী, মোহাম্মদ বাবলু, মোঃ মজনু , মোঃ সোহেল, মর্জিনা বেগম, ছোট্ট, ময়না বেগম, চুমকি বেগম, তাসলিমা বেগম, বেবি বেগম, মোহাম্মদ লাভলু, পারভিন বেগম, মোহাম্মদ হানিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একই এলাকার ভুক্তভোগী মনোয়ারা বেগম বাদী হয়ে খান জাহানা আলী থানায় একটি সাধারন ডায়েরি করেন, ডাইরিতে উল্লেখ মনোয়ারা বেগমের ছেলেকে জোরপূর্ব ক ধরে নিয়ে স্টাম্পের সই করে নেয় এবং পরবর্তী সেই স্ট্যাম্পের ভিত্তিতে কোর্টে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এখনো তার ছেলে জেল হাজতে রয়েছে। এরকম প্রায় ৫০ থেকে ১০০জন পরিবার এ অবস্থায় রয়েছে. তাই ভুক্তভোগীরা ঊর্ধ্বতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।