October 28, 2026, 9:10 pm
শিরোনাম:
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইউএনও’র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা। নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার,শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:
হাত ধোয়ার নায়ক হোন””—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৮অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ডুমুরিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং নানা পেশাজব্রে মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। কোমলমতি শিক্ষার্থী ও উপস্থিত সাধারণ মানুষকে হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয় কীভাবে অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে সঠিকভাবে হাত পরিষ্কার করতে হয়।

পরে উপজেলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার, তার বক্তব্যে বক্তারা বলেন, “সুস্থ জাতি গঠনে ব্যক্তিগত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু বয়স থেকেই হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে। এটি কেবল করোনাকালেই নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে অভ্যাসে পরিণত করতে হবে।”
স্বাগত বক্তব্যে ডুমুরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহাঙ্গীর আলম বলেন, “রোগব্যাধি থেকে মুক্ত থাকতে হলে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। হাত পরিষ্কার রাখার সাধারণ অভ্যাসটি ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণসহ বহু মারাত্মক রোগ থেকে আমাদের সুরক্ষা দেয়।”
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,, চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, মোঃ মোসলেম উদ্দিন,সাংবাদিক শেখ মাহতাব হোসেন,
কার্জ সহকারী পলাশ কুমার রাহা সহ আরো অনেকেই
বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা। বক্তারা হাত ধোয়ার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় শিক্ষক শফিকুল আলম ও আরিফুজ্জামান নয়ন