April 16, 2026, 3:41 am
শিরোনাম:
রেলিগেট–মানিকতলা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্বামী-স্ত্রী নিহত, “রয়েল পরিবহন” আটক যশোরে গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু জুনায়েদ, থানায় অভিযোগ চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ- আলি আসগার লবি এমপি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সকল বাংলাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা — ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধির আহ্বান  যশোরে ডিবির অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ আটক ১ মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন: ডুমুরিয়ায় ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে অনিয়মের অভিযোগ হঠাৎ বদলি, নতুন বিতর্ক: ইউএনও হোসনে আরাকে রাজশাহীতে স্থানান্তর

চ্যানেল S7-এর উদ্যোগে খুলনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন

মোঃ মামুন মোল্লা হেড অব মার্কেটিং

মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চ্যানেল S7। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চ্যানেল S7-এর উদ্যোগে খুলনার ফকিরহাট ও মোল্লাহাট উপজেলার শাসন গ্রামের নিম্নআয়ের  ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে সম্মানিত অতিথিবৃন্দ ও চ্যানেল S7-এর কর্মকর্তারা সরাসরি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। শীতের তীব্রতা যখন অসহায় মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে, তখন এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক কর্তব্যও। সমাজের বিত্তবান ও সচেতন মহল এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব। বিশেষ করে শীত মৌসুমে ফুটপাতে বসবাসকারী ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি হয়, এ সময় তাদের সহায়তা করা অত্যন্ত জরুরি।
কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চ্যানেল S7-এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ শাহীন, চ্যানেল S7-এর ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক খুলনার সমাচার-এর সম্পাদক ও প্রকাশক মোঃ জাহাঙ্গীর হোসেন, চ্যানেল S7-এর এডমিন ও দৈনিক খুলনার সমাচার-এর নির্বাহী সম্পাদক তানভীর তপন, চ্যানেল S7-এর বিশেষ প্রতিনিধি আক্তার হোসেন বাবলু প্রমুখ।
বক্তারা আরও জানান, চ্যানেল S7 ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। সমাজের অসহায় মানুষের পাশে থেকে দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে ভূমিকা রাখতে চ্যানেল S7 বদ্ধপরিকর।
কম্বল পেয়ে উপকৃত শীতার্ত মানুষ চ্যানেল S7-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, চ্যানেল S7 দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে, যা সমাজের সর্বস্তরের মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।