April 16, 2026, 3:53 am
শিরোনাম:
রেলিগেট–মানিকতলা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্বামী-স্ত্রী নিহত, “রয়েল পরিবহন” আটক যশোরে গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু জুনায়েদ, থানায় অভিযোগ চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ- আলি আসগার লবি এমপি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সকল বাংলাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা — ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধির আহ্বান  যশোরে ডিবির অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ আটক ১ মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন: ডুমুরিয়ায় ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে অনিয়মের অভিযোগ হঠাৎ বদলি, নতুন বিতর্ক: ইউএনও হোসনে আরাকে রাজশাহীতে স্থানান্তর

কুয়েটের গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা হেড অব মার্কেটিং

কুয়েটের গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ মামুন মোল্লা
হেড অব মার্কেটিং
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গণিত বিভাগের প্রথিতযশা অধ্যাপক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদের অবসর গ্রহণ উপলক্ষ্যে এক আবেগঘন ও মর্যাদাপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিদায়ী শিক্ষক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, ডিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ; প্রফেসর ড. আব্দুর রকিব মোহাম্মদ জালাল উদ্দিন জামালী, ডিন, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদ এবং প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, রেজিস্ট্রার, কুয়েট।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ ছিলেন কুয়েটের গণিত বিভাগের এক নির্ভরযোগ্য অভিভাবক ও আলোকবর্তিকা। তাঁর নিষ্ঠা, শৃঙ্খলা ও একাডেমিক দক্ষতা কুয়েটের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি কেবল একজন শিক্ষকই নন, বরং প্রজন্মের পর প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস ছিলেন।
বিশেষ অতিথিরা আরও বলেন, তাঁর গবেষণা, পাঠদানের দক্ষতা ও প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা কুয়েটকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদার আসনে পৌঁছাতে সহায়তা করেছে। অবসর গ্রহণ করলেও তাঁর আদর্শ ও অবদান কুয়েট পরিবার আজীবন স্মরণ করবে।
সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বলেন, “প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ কুয়েটের গর্ব। তাঁর সততা, পেশাদারিত্ব ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।” তিনি বিদায়ী শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখময় অবসর জীবন কামনা করেন।
অনুষ্ঠানে কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।