April 16, 2026, 4:04 am
শিরোনাম:
রেলিগেট–মানিকতলা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্বামী-স্ত্রী নিহত, “রয়েল পরিবহন” আটক যশোরে গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু জুনায়েদ, থানায় অভিযোগ চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ- আলি আসগার লবি এমপি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সকল বাংলাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা — ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধির আহ্বান  যশোরে ডিবির অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ আটক ১ মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন: ডুমুরিয়ায় ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে অনিয়মের অভিযোগ হঠাৎ বদলি, নতুন বিতর্ক: ইউএনও হোসনে আরাকে রাজশাহীতে স্থানান্তর

খুলনা মহিলা টিটিসি’র অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সাফল্যের এক বছর পূর্তি

স্ট্যাফ রিপোর্টার, মো:মোশারেফ হোসেন।

নতুন করে যুক্ত হলো ৮টি ট্রেড ও সুপেয় পানির আধুনিক ব্যবস্থা
মোঃ মোশারেফ হোসেন
স্ট্যাফ রিপোর্টার,
খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (মহিলা টিটিসি) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মির্জা ফিরোজ হাসান উল্লেখযোগ্য সাফল্যের মধ্য দিয়ে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করেছেন। তাঁর দক্ষ নেতৃত্ব ও কার্যকর উদ্যোগে গত এক বছরে প্রতিষ্ঠানটিতে নতুন করে ৮টি ট্রেড চালু, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ এবং দীর্ঘদিনের প্রতীক্ষিত সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
গত বছরের ৩০ জানুয়ারি তিনি খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের এক বছর পূর্তি উপলক্ষে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার প্রতিষ্ঠান পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে তাঁর কর্মদক্ষতা ও উন্নয়নমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়।
দক্ষ নারী মানবসম্পদ গঠনে অগ্রগতি
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান বলেন,
“দক্ষ জনশক্তি তৈরি, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা চালু এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। নতুন করে যুক্ত হওয়া ৮টি ট্রেড এ অঞ্চলের শিক্ষিত বেকার নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন,
“প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণীদের কারিগরি দক্ষতায় রূপান্তর, নিরাপদ অভিবাসন কার্যক্রম জোরদার করা এবং ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি।”
নতুন চালুকৃত প্রশিক্ষণ কার্যক্রম
গত এক বছরে প্রশিক্ষণ কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। নিয়মিত কোর্স হিসেবে নতুন করে চালু করা হয়েছে—
হাউজ কিপিং (লেভেল-২)
হ্যান্ড স্টিচ ও এমব্রয়ডারি (লেভেল-২)
ফুড এন্ড বেভারেজ সার্ভিস (লেভেল-২)
জেনারেল কেয়ার গিভিং (লেভেল-২)
ফ্যাশন ডিজাইন এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট (লেভেল-৩)
কেয়ার গিভিং ফর এল্ডারলি পারসন (লেভেল-২)
এছাড়াও অভিবাসন ও দক্ষতা উন্নয়ন তহবিলের আওতায় চালু হয়েছে—
বিউটিফিকেশন (লেভেল-২)
এএসএসইটি ও নিয়মিত সিবিটি এন্ড এ (লেভেল-৪)
এনএসডিএ-এর আওতায় নতুন করে ১৭টি ট্রেড/কোর্স চালু করা হয়েছে। কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের হার বর্তমানে প্রায় ৪০ শতাংশ। বর্তমানে প্রশিক্ষার্থী ভর্তি ও ডাটা সংরক্ষণ সম্পূর্ণভাবে অ্যাপভিত্তিক ব্যবস্থায় সম্পন্ন হচ্ছে।
প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন
প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে বিভিন্ন অকুপেশনে পৃথক ভর্তি কার্যক্রম চালু করা হয়েছে। উন্নত নথি ব্যবস্থাপনার জন্য ১৫৪টি নতুন নথি খোলা, ফাইল রেজিস্ট্রার সংযোজন, পত্রজারীর নিবন্ধন বহি (বাংলাদেশ ফরম-১৯) ও পত্র প্রাপ্তির নিবন্ধন বহি (বাংলাদেশ ফরম-১৬) চালু করা হয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, তাঁর কর্মকালেই এই প্রতিষ্ঠানে প্রথমবারের মতো পেনশন কার্যক্রম শুরু হয়েছে।
অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ফুড এন্ড বেভারেজ সার্ভিস ট্রেডে আন্তর্জাতিক মানের বার কাউন্টার নির্মাণ, প্রশিক্ষণার্থীদের বসার জন্য সফেদা চত্বর স্থাপন, দ্রুতগতির ২০০ এমবিপিএস ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে। আবাসিক হোস্টেলের ৪র্থ তলায় ৬টি কক্ষে ১৬টি নতুন সিলিং ফ্যান সংযোজন করা হয়েছে।
সুপেয় পানির ঐতিহাসিক উদ্যোগ
প্রতিষ্ঠা লগ্ন থেকে খুলনা মহিলা টিটিসিতে সুপেয় পানির কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না। অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের একান্ত প্রচেষ্টায় ১৮০০ ফুট গভীর নলকূপ স্থাপন করা হয়। এর ফলে বর্তমানে কর্মকর্তা-কর্মচারী ও সকল প্রশিক্ষার্থীর জন্য নিরাপদ ও সুপেয় পানির স্থায়ী সমাধান নিশ্চিত হয়েছে।
নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা
বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে—যার পেছনে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের দূরদর্শী নেতৃত্ব ও কর্মনিষ্ঠাই প্রধান অনুপ্রেরণা।