April 16, 2026, 3:43 am
শিরোনাম:
রেলিগেট–মানিকতলা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্বামী-স্ত্রী নিহত, “রয়েল পরিবহন” আটক যশোরে গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু জুনায়েদ, থানায় অভিযোগ চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ- আলি আসগার লবি এমপি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সকল বাংলাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা — ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধির আহ্বান  যশোরে ডিবির অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ আটক ১ মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন: ডুমুরিয়ায় ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে অনিয়মের অভিযোগ হঠাৎ বদলি, নতুন বিতর্ক: ইউএনও হোসনে আরাকে রাজশাহীতে স্থানান্তর

রমজানকে সামনে রেখে খুলনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন

স্ট্যাফ রিপোর্টার, মোঃ মোশারেফ হোসেন।

স্ট্যাফ রিপোর্টার, মোঃ মোশারেফ হোসেন: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (সকাল ১০টা ৩০ মিনিট) নগরীর পিকচার প্যালেস মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক সমাজের নাগরিক নেতা অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। তিনি তার বক্তব্যে বলেন, “রমজান মাস সংযম ও সহমর্মিতার মাস হলেও অসাধু ব্যবসায়ীদের কারণে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। বাজারে চাল, ডাল, তেল, চিনি, খেজুরসহ প্রায় সব পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য বড় সংকট তৈরি করেছে। অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লুটছে। এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। প্রশাসনকে কঠোরভাবে বাজার তদারকি করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
মানববন্ধনে উপস্থিত নাগরিক সমাজের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন। তারা বলেন, রমজান এলেই একটি অসাধু চক্র বাজার অস্থির করার চেষ্টা করে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
বক্তারা সতর্ক করে বলেন, যদি দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে নাগরিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সাধারণ মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।