April 16, 2026, 3:43 am
শিরোনাম:
রেলিগেট–মানিকতলা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্বামী-স্ত্রী নিহত, “রয়েল পরিবহন” আটক যশোরে গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু জুনায়েদ, থানায় অভিযোগ চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ- আলি আসগার লবি এমপি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সকল বাংলাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা — ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধির আহ্বান  যশোরে ডিবির অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ আটক ১ মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন: ডুমুরিয়ায় ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে অনিয়মের অভিযোগ হঠাৎ বদলি, নতুন বিতর্ক: ইউএনও হোসনে আরাকে রাজশাহীতে স্থানান্তর

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জু নিয়োগ: নগর উন্নয়নে নতুন প্রত্যাশা

খুুলনা প্রতিনিধি,জাফর ইকবাল অপু।

খুলনা প্রতিনিধি, জাফর ইকবাল অপু : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নগর প্রশাসনিক প্রতিষ্ঠান খুলনা সিটি কর্পোরেশন–এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম মঞ্জু। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে খুলনা অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নগর ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল করা, নাগরিক সেবার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই তাকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
জানা যায়, খুলনা মহানগরীর বিভিন্ন নাগরিক সমস্যা—বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা—এসব বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন নগরবাসী। নতুন প্রশাসকের নেতৃত্বে এসব খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, তিনি দলমত নির্বিশেষে সকল নাগরিককে সঙ্গে নিয়ে কাজ করতে চান। তিনি উল্লেখ করেন, “নগরবাসীর প্রত্যাশা অনেক বড়। আমি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করে একটি বাসযোগ্য ও আধুনিক নগর গড়ে তুলতে চাই।” তিনি এ সময় নগর উন্নয়নের স্বার্থে সকল রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, খুলনা দেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বন্দরনগরী হওয়ায় এখানকার নগর ব্যবস্থাপনা কার্যক্রমের গুরুত্ব অনেক বেশি। তাই নতুন প্রশাসকের নিয়োগকে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। নগর উন্নয়নে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ