July 29, 2026, 6:14 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

মিজানুর রহমান মিজান-এর জামাতা নিখোঁজ দুই দিনেও মেলেনি ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন-এর সন্ধান, জিডি দায়ের

খুলনা প্রতিনিধি, মোঃ জাফর ইকবাল অপু।

খুলনা প্রতিনিধি, জাফর ইকবাল অপু:
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান-এর জামাতা ও ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে তারাবি নামাজ আদায়ের উদ্দেশ্যে নগরীর টাউন জামে মসজিদে যান সুজন। নামাজ শেষে তিনি কাস্টমঘাট এলাকার দিকে রওনা হন। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজের ঘটনায় রোববার (২২ ফেব্রুয়ারি) খুলনা সদর থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান। তিনি জানান, “আমার ছেলে সুজন আমার ব্যবসা দেখাশোনা করে। তার কোনো শত্রু নেই। শনিবার রাতে নামাজ পড়তে গিয়ে সে আর বাড়ি ফেরেনি। আমরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছি। এখনো তার কোনো সন্ধান মেলেনি।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছেন এবং বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছেন।
এ বিষয়ে খুলনা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, “নিখোঁজের পর থেকেই আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। আশপাশের বিভিন্ন বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, নামাজ শেষে সুজন কাস্টমঘাট এলাকার দিকে যাচ্ছেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছি এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি।”
নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। দ্রুত সুজনের সন্ধান মিলবে—এমন প্রত্যাশা করছেন তার পরিবার।