July 29, 2026, 6:25 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

নাগরিক নেতা এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদারকে জন্মদিনের শুভেচ্ছা

খুলনা প্রতিনিধি

চ্যানেল এস৭-এর উপদেষ্টাকে শুভেচ্ছা জানালেন মোঃ জাহাঙ্গীর হোসেন
খুলনা প্রতিনিধি: নাগরিক সমাজের বিশিষ্ট নেতা ও আইনজীবী এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, যিনি চ্যানেল এস৭-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁর জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ জাহাঙ্গীর হোসেন, সম্পাদক ও প্রকাশক দৈনিক খুলনার সমাচার এবং ব্যবস্থাপনা পরিচালক চ্যানেল এস৭।
এক শুভেচ্ছা বার্তায় মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, “এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার একজন সাহসী, সৎ ও নীতিবান নাগরিক নেতা। খুলনার সামাজিক উন্নয়ন, মানবাধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।”
তিনি আরও বলেন, “চ্যানেল এস৭-এর উপদেষ্টা হিসেবে তাঁর দিকনির্দেশনা ও প্রজ্ঞা আমাদের পথচলাকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করেছে। তাঁর নেতৃত্ব, দূরদৃষ্টি ও জনসম্পৃক্ততা আমাদের জন্য প্রেরণার উৎস।”
জন্মদিন উপলক্ষে মোঃ জাহাঙ্গীর হোসেন তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার আগামীতেও খুলনার গণমানুষের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।
নাগরিক সমাজের বিভিন্ন স্তরের মানুষও তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেন, একজন আদর্শ নেতৃত্বের প্রতীক হিসেবে তিনি সমাজে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।