July 29, 2026, 4:32 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

রূপসা উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই তৃণমূলের আস্থার প্রতীক জাবেদ হোসেন মল্লিককে রূপসাবাসী ।

শেখ রাজু আহমেদ, খুলনা প্রতিনিধি :

 

শেখ রাজু আহমেদ খুলনা ব্যুরো প্রধান ।

খুলনার রূপসা উপজেলার রাজনীতির মাঠে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূলের অতি পরিচিত মুখ, রাজপথের লড়াকু সৈনিক এবং বর্তমান রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চাই রূপসার সর্বস্তরের জনগণ।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আযম খান কমার্স কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক থেকে শুরু করে রূপসা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। বর্তমানে তিনি রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।
রাজপথ থেকে শুরু করে জনসেবা এক নিবেদিত প্রাণ
জাবেদ হোসেন মল্লিক কেবল রাজনীতিতেই নয়, সমাজসেবায়ও এক অনন্য নাম। তিনি হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি এ,বি,সি ডি,এস হোসেনপুর দাখিল মাদ্রাসার কার্যকরী কমিটির সদস্য হিসেবে শিক্ষার প্রসারে ভূমিকা রেখেছেন।
সংকট ও সংগ্রামে সাহসী ভূমিকায়
৫ই আগস্টের আগে ও পরে যখন বিএনপির অসংখ্য নেতাকর্মী কারা বরণ করেছিলেন, তখন জাবেদ হোসেন মল্লিক তাদের পাশে দাঁড়িয়েছেন ছায়ার মতো। জেল থেকে নেতাকর্মীদের মুক্ত করা, কারাগারে তাদের খাবারের ব্যবস্থা করা এবং অসহায় পরিবারগুলোর সার্বক্ষণিক খোঁজখবর নিয়ে তিনি হয়ে উঠেছেন “তৃণমূলের কারিগর এছাড়া করোনা মহামারীর দুঃসময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এলাকার অসহায় মানুষের দ্বারে দ্বারে খাদ্য ও সহায়তা পৌঁছে দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
উপজেলা বাসীর প্রত্যাশা ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এ ব্যাপারে
এলাকার সাধারণ ভোটাররা জানান, রূপসার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে জাবেদ হোসেন মল্লিকের মতো একজন ত্যাগী ও কর্মী বন্ধ পরীক্ষিত নেতার বিকল্প নেই। তারা তাকে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই বলে জানান রূপসা উপজেলার সাধারণ জনগণ।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপসা উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মোঃ জাবেদ হোসেন মল্লিক তিনি বলেন সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক । এবং আমি রূপসার মানুষের পাশে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও আপনাদের সেবক হয়ে থাকতে চাই।