July 30, 2026, 6:03 pm
শিরোনাম:
ডুমুরিয়ার চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, বাজারজুড়ে আতঙ্ক খুলনায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত মশিয়ালীতে জমিজমা সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার।

যশোরের অভয়নগর থেকে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

যশোর প্রতিনিধি।

যশোর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলা থেকে মো: আবু তালহা (১৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক গত ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ আবু তালহা খুলনা জেলার ফুলতলা উপজেলার গিলাতলা ইউনিয়নের বাসিন্দা। তার পিতা মো: রশিদ শেখ এবং মাতা রিজিয়া বেগম। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ধরে তিনি যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় তার বোন ও দুলাভাই আনুরুল শেখের বাড়িতে বসবাস করছিলেন।
নিখোঁজ যুবকের মা রিজিয়া বেগম জানান, গত ১৭ জানুয়ারি সকালে জামাইয়ের বাড়ির সামনে থেকে আবু তালহা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এরপর আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে গত ২২ জানুয়ারি তিনি অভয়নগর থানায় বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৪২) দায়ের করেন।
নিখোঁজ হওয়ার সময় আবু তালহার পরনে ছিল কালো রঙের সোয়েটার, টুপি ও ট্রাউজার। তার গায়ের রং শ্যামলা এবং তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ায় স্পষ্টভাবে কথা বলতে পারেন না ও নিজের ঠিকানাও বলতে পারেন না।
এ বিষয়ে আবু তালহার পরিবার দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
পিতা: ০১৯১৩-৭১৪০৫৬
ভাই: ০১৯৪২-৫১১৮২৫
বোন: ০১৯৫৭-২৪৭১৫৯
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আবু তালহার সন্ধান পেলে তাদের পরিবার চিরকৃতজ্ঞ থাকবে।