October 27, 2026, 6:45 pm
শিরোনাম:
নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি।

খুলনা প্রতিনিধি:

” সকল হৃদয়ে ধাবিত হোক সত্য সুন্দরের প্রতিধ্বনি ” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন ২৬ রমজান ১৬ মার্চ ২০২৬ সোমবার বিকাল ৫ টা নতুনতারা ভবন খুলনায় অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে আয়োজনের শুভ সূচনা হয়। কেন্দ্রীয় মহাসচিব শাখাওয়াৎ হোসেন স্বপন এর সভাপতিত্বে ও নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর মোঃ আব্দুল মান্নান। প্রধান আলোচক ছিলেন নজরুলের মানুষখ্যাত সৈয়দ আলী হাকিম। বিশেষ অতিথি ছিলেন রুপসা সাহিত্য পরিষদের সভাপতি বদিউল আলম চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সরদার আব্দুল আজিজ ও এ্যাডঃ মেহেদী ইনছার, কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মনিরুজ্জামান আকন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ রহমত আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব শেখ এম জাহের ডাবলু, খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব আসিফ ইকবাল, কাকলি আক্তার, আবু সুফিয়ান, মোঃ আসিকুজ্জামান, মোঃ আরাফাত, আবু নাঈম প্রমূখ।

প্রতি বছরের মতোন এবছরও ঈদের দিন নামাজের পরে ছিন্নমূল, অসহায় মানুষদের মাঝে মিষ্টি ও খাবার বিতরন করা হবে ঈদের কাফেলা শিরোনামে।