October 28, 2026, 7:01 pm
শিরোনাম:
ইউএনও’র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা। নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে

বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

খুলনা প্রতিনিধি,

খুলনা প্রতিনিধি,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সংস্থার পরিচালনা পর্ষদের সকল সদস্য, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সমিতির সম্মানিত সাধারণ সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক অনন্য আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই পবিত্র দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন আনন্দ ভাগাভাগি করে নিতে পারে—সেই আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: সবসময় সদস্যদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। সমিতির সকল সদস্যদের ঐক্য, পরিশ্রম ও সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেষে তিনি দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
ঈদ মোবারক।