October 28, 2026, 7:39 pm
শিরোনাম:
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইউএনও’র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা। নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য

কালিয়ায় পুলিশের বড় সাফল্য: অস্ত্রবাজ, ডাকাত ও হত্যা মামলার আসামি গ্রেফতার

আবির হাসান, কালিয়া প্রতিনিধি।

আবির হাসান, কালিয়া প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের নিয়মিত অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে নড়াইল জেলার কালিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক চিহ্নিত সন্ত্রাসী ও মামলার আসামিকে গ্রেফতার করেছে। এ অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে—
🔹 প্রিন্স শেখ:
তার বিরুদ্ধে নড়াগাতি থানায় ডাকাতিসহ মোট ৩টি মামলা রয়েছে। তিনি গাজিরহাট এলাকার কুখ্যাত বুলু ডাকাতের সহযোগী হিসেবে পরিচিত। এছাড়া খুলনার ফুলতলা এলাকার একটি সক্রিয় ডাকাত চক্রের সাথে জড়িত থেকে দীর্ঘদিন ধরে চুরি ও ডাকাতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
🔹 ইজা ওরফে আকাশ:
বাড়ি হাড়িডাঙ্গা এলাকায়। ২০০৪ সালে সংঘটিত কাদের হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়াও অপহরণ, চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
🔹 অন্য এক ওয়ারেন্টভুক্ত আসামি:
পুলিশের তালিকাভুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
🔴 অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স—নিরাপদ সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত।